,

বাতিল হচ্ছে জিপিএ-৫!

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর জুনিয়র স্কুল সার্টিফিকেটে (জেএসসি) জিপিএ-৫ পদ্ধতির পরিবর্তে জিপিএ-৪ কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর ফলে বাতিল হয়ে যাচ্ছে জিপিএ-৫।

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. দীপু মনি বলেন, আমরা জিপিএ নিয়ে কাজ করছি, সারা দুনিয়াতে জিপিএ-৪ এর একটা ব্যাপার আছে, আর আমরা ধারাবাহিক মূল্যায়নের দিকে যাচ্ছি। হয়তো যে সমাপনী পরীক্ষাগুলো আছে, সেসব পরীক্ষাগুলোতে আমরা পুরো গ্রেডিং সিস্টেম তুলে দিয়ে আর কীভাবে মূল্যায়ন করতে পারি সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু দিক নির্দেশনা আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

মন্ত্রী বলেন, আমরা বলেছিলাম এ বছর করতে পারি কি না। কিন্তু মনে হলো যে, এ বছর করতে গেলে অনেক বেশি তাড়াহুড়ো হবে। তাড়াহুড়ো করে একটা বিষয় পরিবর্তন করা বোধ হয় সমীচীন হবে না। আমরা পুরোটা বিশ্লেষণ করে দেখি। আমরা হয়তো আগামী বছর থেকে শুরু করবো আশা করছি।

শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। এটা মাথা থেকে বের করে দেয়া উচিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর