রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে নতুন বছরের প্রথম দিনে ৪ কোটি বই বিতরণ হবে

news-image

রংপুর ব্যুরো : আজ বুধবার বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে রংপুর বিভাগের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে নতুন বই তুলে দিবেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে/ প্রাঙ্গনে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান । এ সময় প্রতিবন্ধীসহ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। পরে বিভাগীয় নগরী রংপুর রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধাপ চিকলিভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে নতুন বই তুলে দেয়া হবে । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল এবং প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় দপ্তর এঅনুষ্ঠানের আয়োজন করেছে।

রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫৪ লাখ ৮৮ হাজার ৮১১জন শিক্ষার্থীর মাঝে ৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৫৭৫ টি নতুন বই বিতরন করা হবে।প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এবার রংপুর বিভাগের ৮ জেলায় মাধ্যমিকে ১৪ লাখ ১৮ হাজার ৮৪৪জন শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ৪৩৪টি, দাখিলে৩ লাখ ৩৫ হাজার ৬৮৭জন শিক্ষার্থীর মাঝে ৫১ লাখ ৯ হাজার ৪৬৫, ইবতেদায়ীতে ৪ লাখ ১০ হাজার ১৪ জন শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ ১৪ হাজার ৪৩৮, এসএসসি ভোকেশনালে ৪৬ হাজার ৮৮১জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ১৯ হাজার ৪১৪, দাখিল ভোকেশনাল ৩ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ হাজার ২৫০, কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৪৮ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৫৭ হাজার ৭১২ বই বিতরন করা হবে। এছাড়া প্রাথমিকে ৩২ লাখ ২৪ হাজার ৬১৪ শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হবে ১ কোটি ৭৪ হাজার ৮৬২ টিরও বেশি বই।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক অফিস জানিয়েছে , রংপুর বিভাগের সকল বিদ্যালয়ে বই পাঠানো হয়েছে।

এদিকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজাহান সিদ্দিকী জানান রংপুর জেলায় ৪ লাখ ৭৪ হাজার ৯৮৭ শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হবে ২১ লাখ ৩৯ হাজার ৩০ টিরও বেশি বই। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ৮ হাজার ১২৫ শিক্ষার্থী পাবে ৪ লাখ ৮৩ হাজার ৭৫ টি নতুন বই,বদরগঞ্জ উপজেলায় ৪৪ হাজার ১০০ শিক্ষার্থী পাবে ২ লাখ ৬ হাজার ৫০০ টি, তারাগঞ্জ উপজেলায় ২৪ হাজার ৫১৯ শিক্ষার্থী পাবে ১ লাখ ১৬ হাজার ৩৫৫ টি, গংগাচড়া উপজেলায় ৫৩ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ২ লাখ ৫১ হাজার ৭০০ টি, কাউনিয়া উপজেলায় ৩৮ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ১ লাখ ৮০ হাজার টি, পীরগঞ্জ উপজেলায় ৬৫ হাজার ৮০০ শিক্ষার্থী পাবে ৩ লাখ ৭ হাজার ২০০ টি, পীরগাছা উপজেলায় ৫৪ হাজার শিক্ষার্থী পাবে ২ লাখ ৫৩ হাজার ৫০০ টি এবং মিঠাপুকুর উপজেলায় ৭২ হাজার ৯০০ শিক্ষার্থী পাবে ৩ লাখ ৪০ হাজার ৪০০ টি নতুন বই ।

রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম জানান মাধ্যমিকে ২ লাখ ৬০ হাজার ২৬০ জন শিক্ষার্থীর মাঝে ৩৭ লাখ ৬৬ হাজার ৪২৮ টি, দাখিলে ৬১ হাজার ৯৩৪ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৮৯ হাজার ৬১১, ইবতেদায়ীতে ৭৫ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৩৬ হাজার ১০০, এসএসসি ভোকেশনালে ৭ হাজার ১০২জন শিক্ষার্থীর মাঝে ৯২ হাজার ৩২৬, দাখিল ভোকেশনাল ২১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ১২০ এবং কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৮ হাজার ২২ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ হাজার ৫৪টি বই বিতরন করা হবে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু