বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুনভাবে চলচ্চিত্রে ফিরছেন শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : শাবনূর পুরোদমেই চলচ্চিত্রে ফিরছেন। কাজ করতে চাইছেন এ সময়ের তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে। আর সেভাবেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের একচ্ছত্র জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। শোনা গিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার একটি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরছেন শাবনূর। পরে সে তথ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সেটাও দূর করলেন এই অভিনেত্রী। বললেন সে ছবিতে তিনি অভিনয় করছেন।

শাবনূর স্বামী সংসার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। এ বিষয়টাও পরিস্কার করলেন। অস্ট্রেলিয়ায় বসবাসের বিষয়টিকে ‘বাজে কথা’ উল্লেখ করে শাবনূর বললেন, ‘আমি বছরের বেশিরভাগ সময় বাংলাদেশে থাকি। সেখানে যেহেতু আমার পরিবার রয়েছে সেজন্য মাঝে মাঝে যেতে হয়।’

চলচ্চিত্রে ফিরে আসার বিষয়টিকে নিশ্চিত করে বলেন, তিনি পুরোদমেই চলচ্চিত্রে ফিরছেন। নতুন কাজ করতে যাচ্ছে, কীভাবে প্রস্তুত হচ্ছেন এই প্রশ্নের জবাবে শাবনূর বলেন, ‘প্রস্তুতিটাতো আসলে নিজের কাছে। সূর্য উঠলে তো সবাই দেখে। আপনারাও দেখতে পারবেন।’

শাবনূর এফডিসিতে এসেছিলেন ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট দিতে। সেখানেই গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করেন এই অভিনেত্রী। বললেন, ভোট দিতে এসে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ ভালো লাগলো। শুধু ভোট নয়, যে কোনো অনুষ্ঠানে এলেই সবার সঙ্গে দেখা হয় এটা বেশ আনন্দদায়ক। ভালো লাগে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান