,

ব্রাহ্মণবাড়িয়ায় রেলের ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অবৈধভাবে দখল করা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলওয়ের দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলের ভ্রাম্যমাণ আদালত। সোমবার  সকাল থেকে বিকেল পর্যন্ত রেলগেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন, ভূ-সম্পদ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, বিভাগীয় কমার্শিয়াল র্কমকর্তা শওকত জামিল, আরএমভির প্রধান জহির উদ্দিন, ডিইএফ আরিফুল ইসলাম, ডেপুটি কমিশনার ওহিদুন নবী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন  জানান, আশুগঞ্জের রেলগেইট এলাকা থেকে বিওসি ঘাট পর্যন্ত রেলের প্রায় ৩৭ একর ভূমি রয়েছে। এরমধ্যে ২৪ একর জায়গা স্থানীয়দের দখলে রয়েছে। এই দখল হওয়া জায়গায় বিভিন্ন দোকানপাট, ঘর-বাড়িসহ নানা স্থাপনা তৈরি করা হয়। এসব জায়গা দখলমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর