,

৯ সচিব পদে রদবদল

news-image

নিজস্ব প্রতিবেদক : এক দিনে ৯ সচিব পদে পরিবর্তন ও রদবদল করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বর্তমান জনপ্রশাসনসচিব ফয়েজ আহম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার বিকেলে এসব নিয়োগের বিষয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে দুপুরে চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়। সন্ধ্যায় পাঁচ সচিব পদে রদবদল করা হয়। এ নিয়ে এক দিনে নয় সচিব পদে পরিবর্তন হলো।

সচিব হিসেবে পদোন্নতি হওয়ার আগে শেখ ইউসুফ হারুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ শাখা নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব।

শেখ ইউসুফ হারুনের জায়গায় স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. আলী নূর। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হয়েছেন ধর্মসচিব মো. আনিছুর রহমান। আর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলাম। সমাজকল্যাণসচিব হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এর আগে পৃথক প্রজ্ঞাপনে নতুন তথ্যসচিব হিসেবে নিয়োগ দেয়া হয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে। এ ছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান সুলতান আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে।

একই দিনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তাহমিনা বেগমকে গ্রেড-১ (সচিবের সমান বেতন) পদে পদোন্নতি দেয়া হয়।

এর আগে রোববার বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমেদ কায়কাউসকে মুখ্য সচিব করা হয়।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা