সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াহাব রিয়াজের নৈপুণ্যে ঢাকার দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল ও আসিফ আলীর ব্যাটিং তাণ্ডবের পর ওয়াহাব রিয়াজের আগুন ঝরা বোলিং। এই ত্রয়ীর নান্দনিক পারফরম্যান্সে রাজশাহী রয়্যালসের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে পঞ্চম জয় পেয়েছে ঢাকা প্লাটুন।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ চারেই রয়েগেল ঢাকা। তবে ঢাকার জয়ে উপকার হয়েছে খুলনা টাইগার্সের। রাজশাহী হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশন থেকে তিনে নেমে গেছে। খুলনার সঙ্গে সমান ১০ পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় অবনমন হয়েছে রাজশাহী। দুইয়ে উঠে গেল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।

সোমবার মিরপুরে প্রথমে ব্যাট করে তামিম ইকবাল ও আসিফ আলীর জোড়া ফিফটিতে ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন তামিম। এছাড়া ২৮ বলে ৫৫ রান করেন ঢাকা প্লাটুনের পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলী।

জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ৩ ওভারে ১৩ গড়ে ৩৯ রান যোগ করেন রাজশাহীর দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই রাজশাহীর ব্যাটিং লাইনআপ ভেঙ্গে চুরমার করে দেন ওয়াহাব রিয়াজ।

নিজের প্রথম ওভারে কোনো রান না দিয়ে রাজশাহীর টপঅর্ডার তিন ব্যাটসম্যান লিটন দাস, অলক কাপালি ও পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের উইকেট তুলে নেন ওয়াহাব রিয়াজ। শুন্য রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় রাজশাহী।

৩ ওভারে ৩৯ রান করা রাজশাহীর এরপর শূন্য রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে খেলা থেকেই ছিটকে যায়। এরপর আফিফ হোসেন, রবি বোপারা ও আন্দ্রে রাসেলরা দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারায় ১৬.৪ ওভারে ১০০ রানে অলআউট হয় রাজশাহী। ৭৪ রানের জয় পায় ঢাকা প্লাটুন।

৩.৫ ওভারে মাত্র ৮ রানে ৫ উইকেট শিকার করেন ওয়াহাব রিয়াজ। দলের জয়ে অসাধারণ বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ঢাকা প্লাটুনের এ পাকিস্তানি পেসার।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৭৪/৫ (তামিম ৬৮*, আসিফ আলী ৫৫*, মেহেদী ২১, এনামুল ১০; ফরহাদ ২/৪৪)।

রাজশাহী রয়্যালস: ১৬.৪ ওভারে ১০০/১০ ( আফিফ ৩১, নাহিদুল ১৪; ওয়াহাব ৫/৮)।

ফল: ঢাকা প্লাটুন ৭৪ রানে জয়ী।

ম্যাচ সেরা: ওয়াহাব রিয়াজ (ঢাকা প্লাটুন)।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে