,

‘ভুয়া’ জন্ম তারিখে সাত সচিবের বিদায়, হাস্যরস প্রধানমন্ত্রীর

news-image

সরকারের ৭ জন সচিব একসঙ্গে অবসরে যাওয়ায় আগের আমলের শিক্ষকের দেয়া ‘জন্ম তারিখ’ নিয়ে হাস্যরস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি বললেন, এভাবে দলবেধে সচিব সাহেবরা অবসরে চলে যাচ্ছেন দেখে খারাপই লাগছে। এ জন্য তাদের শিক্ষকরাই দায়ী।

প্রধানমন্ত্রী বলেন, আগের আমলে স্কুলের রেজিস্ট্রেশনে ছাত্রদের জন্ম তারিখ শিক্ষকরাই বসিয়ে দিতেন। জন্ম তারিখ সহজে মনে রাখার জন্য তারা পহেলা জানুয়ারি জন্ম তারিখ রাখতেন। আজ এ কারণেই আমার সাতজন সচিব চলে যাচ্ছেন। অথচ এটা কারোরই প্রকৃত জন্মতারিখ নয়। আসল জন্মতারিখ হলে তারা ভিন্ন ভিন্ন সময়ে অবসরে যেতো আর আমাদের এতোগুলো সচিব একবারে বিদায় নিতো না।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সচিবরা বিদায় নিতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময়ে বিদায়ী সচিবদের কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন সচিব এক সময়ে তার বসার স্থান দেখিয়ে বলেন, এই চেয়ারে আর বসা হবেনা। এটা খুব মিস করবো। তিনি সকলের কাছে অবসরকালীন জীবনের জন্য দোয়া চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রশাসনে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ধন্যবাদ জানান।

বৈঠক শেষে মন্ত্রিসভার একজন সদস্য সাংবাদিকদের সঙ্গে বিষয়টি শেয়ার করে হাস্যরসে মেতে ওঠেন। তিনি জানান, তাঁর দুই ভাইয়ের জন্ম তারিখের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। শিক্ষকদের দেয়া জন্মতারিখের কারণে তাঁর আপন ভাইও অফিসিয়ালী তাঁর চেয়ে ছোট।

 

সূত্র: আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা