,

এফডিসিতে ভোট দিলেন চিত্রনায়িকা শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। উৎসবমুখর পরিবেশে আজ সোমবার চলছে এর নির্বাচন। এফডিসিতে অবস্থিত বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘আজ এফডিসির পরিবেশটা দারুণ। পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকারা সবাই এসেছেন। চারদিকে একটা উৎসব আমেজ।’

শাবনূর বলেন, ‘ফিল্ম ক্লাব আমাদের সিনেমার মানুষদের প্রিয় একটি সংগঠন। পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’

এদিকে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। সংগঠনটির এবারের নির্বাচনে দুটি প্যানেলে ২১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই নির্বাচনে সভাপতি পদে অমিত হাসান ও আতিকুর রহমান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অমিত হাসানের প্যানেলে লড়ছেন ১০ জন নির্বাহী সদস্য। এরা হলেন- ওমর সানী, সাদিকা পারভিন পপি ও রত্না কবির, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফি উদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি ও আবদুল্লাহ জেয়াদ।

অন্যদিকে, আতিকুর রহমান লিটনের প্যানেলে লড়বেন ৯ জন নির্বাহী সদস্য। তারা হলেন আবু সাকের, শামীম ওসমান, অপূর্ব রায়, এ কে এম মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুর রহমান ও অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন। এবার ফিল্ম ক্লাবের মোট ভোটার সংখ্যা ৫১১ জন। আর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।

এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক আতিকুর রহমান লিটন।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী