,

বিএনপির নতুন কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকেও বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশকে বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশেপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরী করে রেখেছে গোটা নয়াপল্টন এলাকায়। সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারীতে পরিণত হয়েছে। যখন তখন যেকোন সময় আওয়ামী লীগ যেকোন স্থানে সভা-সমাবেশ করতে পারে। অথচ বিরোধী দল ও ভিন্ন মতের মানুষদের সেই অধিকার নেই। এদেশে শুধুমাত্র একজনেরই গণতান্ত্রিক অধিকার আছে তিনি হলেন শেখ হাসিনা।’

তিনি আরো বলেন, ‘আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দিন, সরকারী চাপে কোন গণমাধ্যমই এই কালিমালিপ্ত দিনটি নিয়ে কোনকিছুই লিখতে পারেনি। সকল গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো থেকে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছিল গণতন্ত্র হত্যা দিবসের কোন সংবাদ পরিবেশন না করতে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর