সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টি ফার্স্ট নাইটে সবাই সুন্দরভাবে আনন্দ উপভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ইংরেজি বর্ষবরণ থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইটে কোনো থ্রেট নাই। আমাদের গোয়েন্দারা সক্রিয় আছেন। সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। সবাই সুন্দরভাবে আনন্দ উপভোগ করবে।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক কথাটা লিখলেই অনেকে ক্রোধান্বিত হন। আমরা সব সময় পাশে আছি। পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। অনেক ঘটনা পুলিশের আড়াল হয়ে যায়, সেটা সাংবাদিকরা তুলে ধরেন।

আসাদুজ্জামান খাঁন কামাল আরও যোগ করেন, সুন্দরবনে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে তাদের আত্মসমর্পণে উৎসাহ দিচ্ছেন (সাংবাদিকরা)। আমরা সমালোচনা চাই। সেটা করতে পারলে দেশ এগিয়ে যাবে।

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী