,

ঢাবিতে ককটেল বিস্ফোরণ ঘটনাকে বিচ্ছিন্ন বললেন কাদের

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত চার দিনের মধ্যে তিন দিন ককটেল বিস্ফোরণের ঘটনাকে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটি বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন ঘটনা। এখানে পলিটিক্সও কাজ করে।

সোমবার দুপুরে বনানীর সেতু ভবনের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আজ সকালেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত চার দিনের মধ্যে এটি তৃতীয়বারের বিস্ফোরণের ঘটনা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মধুর ক্যান্টিনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হন। কলাভবনের ছাদ থেকে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি অফিসের সামনে কারা ককটেল মেরেছে এটি তারাই ভালো জানে। এমন হতে পারে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজেরাই ককটেল মেরেছে।

তিনি বলেন, এখন আমি আমার অফিসের সামনে বোমা মেরে যদি বলি এটি বিরোধী দল করেছে। সেটি বলা তো খুব সহজ বিষয়।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের প্রার্থীর বিষয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমরা গ্রহণযোগ্য ও বিজয়ী হতে পারবে এমন প্রার্থী দিয়েছি। সে ক্ষেত্রে আগের মেয়র খারাপ কি ভালো সেসব প্রসঙ্গে আমি যেতে চাই না। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আমরা গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিয়েছি বিভিন্ন জরিপের মাধ্যমে।

ভারতের এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে সবসময় জাতীয় স্বার্থই বড়। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব খুব গুরুত্ব দিয়ে থাকি। ভারতের সঙ্গে যেসব বিষয় অমীমাংসিত আছে, আমরা একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করে ফেলব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর