,

নতুন বছরে তারিখ লিখতে গিয়ে পড়তে পারেন মহাবিপদে!

news-image

নিউজ ডেস্ক : ২০১৯ সাল শেষ হতে আর একদিন বাকি। শুরু হতে যাচ্ছে ২০২০। নতুন বছরে তারিখ লিখতে গিয়ে পড়তে পারেন মহাবিপদে। যদি সম্পূর্ণ তারিখটি না লেখেন তবেই এই বিপদের আশঙ্কা রয়েছে।

কেন এই বিপদ?

কারণ, তারিখ লেখার সময় আমরা সাধারণত বছেরের শেষ সংখ্যা লিখতেই অভ্যস্ত। কিন্তু নতুন বছরে এটা করবেন না। বিশেষ করে ব্যাংক, ভর্তির ফর্ম বা গুরুত্বপূর্ণ নথিতে। কারণ, আপনি তারিখের শেষে ২০ লিখে ছেড়ে দিলেন। কিন্তু প্রতারকরা সেখানে অন্য কোনো সংখ্যা লিখে জালিয়াতি করতেই পারে। তাই বছরের শুরুতে সাবধান হয়ে যান।

এ বিষয়ে সতর্ক করতে একটি বার্তা ভাইরাল হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে।

বার্তায় বলা হয়েছে,

‘সাবধান! আসন্ন ২০২০ সালের তারিখ লেখার সময় আমাদের সম্পূর্ণ ফর্ম্যাটে লেখা উচিত। যেমন ৩১/০১/২০২০ এভাবে লিখুন। কখনোই ৩১/০১/২০ লিখবেন না। কারণ, যে কেউ এটিকে ৩১/০১/২০০০ বা ৩১/০১/২০১৯ বা যে কোনও বছরের মধ্যে তার সুবিধার্থে পরিবর্তন করতে পারে। এতে করে আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। এ সমস্যাটি কেবল এই ২০২০ বছরই বহাল থাকবে। তাই এ সম্পর্কে সতর্ক ও সচেতন হতে হবে। কোনও ডকুমেন্ট পাওয়ার সময় সাল শুধু ২০ লিখবেন না এবং সাল শুধু ২০ লেখা গ্রহণও করবেন না। জনস্বার্থে প্রচার করা হলো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর