,

স্মার্ট সিটি আতিকুলের, সৌন্দর্য পুনরুদ্ধার তাপসের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মো. আতিকুল ইসলাম বলেছেন, পুনরায় নির্বাচিত হলে রাজধানী ঢাকাকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ক্লিন, গ্রিন এবং স্মার্ট সিটি হিসেবে গড়ে তুরবো।

এদিকে দক্ষিণ সিটিতে মনোনয়ন পাওয়া শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটা মহাপরিকল্পনা প্রণয়ন করে ঐতিহ্যবাহী ঢাকার স্বকীয়তা, বৈশিষ্ট্য আর স্বমহিমায় যে সৌন্দর্য ছিল সেটাকে আবার পুনরুদ্ধার এবং প্রস্ফূটিত করবো।

রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকার দুই সিটি নির্বাচনের প্রার্থী ঘোষণার পর ‍তারা প্রতিক্রিয়ায় এসব কথা জানান।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের আতিকুল ইসলাম বলেন, পুনরায় দল আমাকে মনোনয়ন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমার ও ঢাকা উত্তর সিটির জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই।

তিনি বলেন, স্মার্ট সিটি গড়ার কাজ শুরু হয়েছে। ঢাকাকে ক্লিন, গ্রিন এবং স্মার্ট সিটি করাই আমার লক্ষ্য। মানুষ যেন ঘরে বসেই ভার্চুয়াল প্রক্রিয়ায় ট্যাক্স প্রদান করতে পারে সেদিকেও লক্ষ্য রেখে কাজ করব।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আতিকুল বলেন, গত নয় মাসে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, আপনার সবাই সেটা জানেন। যে দিন থেকে দায়িত্ব পেয়েছি সে দিন থেকে একটি দিনও সময় নষ্ট করিনি। আমি উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সব জনগণের সহযোগিতা চাই। সবাই মিলে, সবার ঢাকা গড়তে চাই।

একই সময় শেখ ফজলে নূর তাপস মিডিয়াকে জানান, উন্নত বাংলাদেশের জন্য উন্নত রাজধানী প্রয়োজন। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যে আমি মনে করেছি, এই সুযোগটা গ্রহণ করব। জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বৃহত্তর পরিসরে ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে তাকে নিজ স্বকীয়তায়, স্বীয় মহিমায় প্রস্ফূটিত করব।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি।

তাপস বলেন, ঢাকা-১০ আসনের জনগণের জন্য কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করেছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের জন্য নিরলস কাজ করে চলছেন; আমাদের রূপকল্প দিয়েছেন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ নির্মাণের। উন্নত বাংলাদেশের জন্য উন্নত রাজধানী প্রয়োজন। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যে আমি মনে করছি, এই সুযোগটা গ্রহণ করব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর