সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে এক ইয়েমেনির ফাঁসির রায়

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি যাত্রাপালার অনুষ্ঠানে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত এক ইয়েমেনি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

গত নভেম্বরে রিয়াদে লাইভ কনসার্ট চলাকালীন ওই ব্যক্তি মঞ্চে উঠে তিন শিল্পীকে ছুরিকাঘাত করেন। রোববার ৩৩ বছর বয়সী ইয়েমেনির বিরুদ্ধে আদালত সর্বোচ্চ এ সাজা ঘোষণা করেছেন। কিং আবদুল্লাহ পার্কে মঞ্চ নাটকের শো চলাকালে এ ঘটনা ঘটেছিল।

টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া বলছে, একই হামলার সঙ্গে জড়িত অপর এক ব্যক্তিকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ১১ নভেম্বর কিং আবদুল্লাহ পার্কে লাইভ কনসার্ট চলাকালীন ছুরি হামলা হয়। এতে কনসার্টের তিন স্প্যানিশ শিল্পীসহ আরও বেশ কয়েকজন আহত হয়।

ইসলামী অনুশাসন কঠোরভাবে অনুসরণ করা সৌদি আরব প্রশাসন সাম্প্রতিক সময়ে বিনোদনের বিষয়ে আইনকানুন শিথিল করেছে। তারপর রিয়াদে দুই মাসব্যাপী এক বিনোদন উৎসবের আয়োজন করা হয়েছে। ওই উৎসবের কয়েকটি অনুষ্ঠানস্থলের মধ্যে কিং আবদুল্লাহ পার্কও রয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে