,

জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশবরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফেরদৌস হোসেন। তিনি বলেন, আজ রোববার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে, ইসকেমিক হার্ট ডিজিজের কারণে গত ২ ডিসেম্বর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামানকে।

খ্যাতিমান এই রাষ্ট্রবিজ্ঞানী ১৯৩৮ সালের ১ জুলাই সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম শীর্ষ এই রাষ্ট্রবিজ্ঞানী নয়টি বই লিখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা ছিলেন।

পিতা আবদুল মজিদ তালুকদার স্কুলশিক্ষক ছিলেন। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে অনার্সে প্রথম শ্রেণি এবং মাস্টার্সে দ্বিতীয় শ্রেণি লাভ করেন তিনি। এরপর ১৯৬৩ সালে বৃত্তি নিয়ে চলে যান কানাডায়। সেখানে পড়াশোনা করেন কুইন্স ইউনিভার্সিটিতে।

১৯৬৬ সালে দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বিয়ে করেন একই বিভাগের ছাত্রী রাজিয়া আক্তার বানুকে। সাত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শেষে ১৯৭৪ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবসর নেন ২০০৬ সালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর