,

দলীয় প্রার্থী ঘোষণা আ.লীগের : উত্তরের আতিক, দক্ষিণে তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উত্তরের মেয়র পদে আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র পদে ফজলে নূর তাপসের নাম ঘোষণা করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উত্তরে ৫৪ জন ও দক্ষিণে ৭৫ জন কাউন্সিলের নাম ঘোষণা করা হয়।

ওবায়দুল কাদের বলেন, উত্তরে ১৮ দক্ষিণে ২৫ জন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন। তবে তাদের বিষয়ে রোববার সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবীর কাওসার, শাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উত্তরের মনোয়ন পাওয়া আতিকুল ইসলাম ও দক্ষিণে মনোনয়ন পাওয়া ব্যরিস্টার ফজলে নূর তাপস, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আজ প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ জানুয়ারি যাচাই-বাছাই এবং ৯ জানুয়ারি প্রত্যাহারের শেষদিন। পরের দিন (১০ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর