সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমির খানের জন্য অডিশন দিতে রাজি হয়েছি : কারিনা

news-image

বিনোদন ডেস্ক : অডিশন দিয়েই প্রথম সিনেমা শুরু করতে হয়েছে অনেক তারকাকে। শুধু তাই নয়, এরপর বিভিন্ন সিনেমাতেও অডিশন দিয়ে পর্দার সামনে দাঁড়াতে হয়েছে অনেককে। কিন্তু কারিনা কাপুরের বেলা ঘটলো ভিন্ন ঘটনা। কখনো অডিশনের মুখোমুখি হতে না হলেও ক্যারিয়ারে এই সময়ে এসে সিনেমার জন্য অডিশন দিতে হয়েছে তাকে।

সম্প্রতি নতুন সিনেমা ‘লাল সিং চড্ডা’র জন্য প্রথমবার অডিশন দিলেন। এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘এটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। আমির খানের সামনে অডিশন দিতে হয়েছে। বেশ মজাদার ছিল বিষয়টি। তবে আমির খানের জন্য অডিশন দিতে রাজি হয়েছি।’

বিখ্যাত হলিউড সিনেমা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। পরিচালক অদ্বৈত চৌহানের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আমির খান।

তিনি আরো বলেন, ‘আমির খানের কারণেই এটি অবিশ্বাস্য। ভারত তার মতো সিনেম্যাটিক মনন আগে দেখেনি। এই প্রজন্মের এ রকম একজন আবেগপ্রবণ এবং প্রতিশ্রুতিবদ্ধ অভিনেতার সঙ্গে ফ্রেম ভাগ করে নেওয়া সম্মানের।’

কারিনা ১৯৮৯ সালে আমিরের ছবি ‘রাখ’ থেকে তার ক্যারিয়ারের প্রতি নজর রেখেছেন। নায়িকা এদিন আরো বলেন, ‘আমি আমিরের অনেক বড় ভক্ত। ও একমাত্র অভিনেতা। তার সঙ্গে থাকলে আমি অনেক সময় নার্ভাস হয়ে যাই। আমি যে তার সঙ্গে অভিনয় করছি এটি অনেক সময় মাথায় থাকে না। পর্দায় তাকে দেখে যেমনটা অনুভব হতো। বাস্তবেও তাই। মনে হয় তাকে আমি পর্দাতেই দেখছি। তবে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার জন্য স্মরণীয়। এটি আমার জন্য ভাগ্যের। কারণ তাকে আমি সহশিল্পী হিসেবে যতটা মনে করি তার চেয়ে বেশি আমি তার ভক্ত।’

উল্লেখ্য, শিগগিরই কারিনার ছবি গুড নিউজ মুক্তি পেতে চলেছে। ছবিটিতে কারিনা ছাড়াও আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিলজিত্ দোসাঞ্জ, কিয়ারা আদভানিসহ অনেক তারকা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী