,

ব্রাহ্মণবাড়িয়ায় সন্তানের জন্ম দিল ধর্ষিত কিশোরী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : চলতি বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হন। একই এলাকার মো. শাহ আলমের ছেলে শামীম মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। আর আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায়র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক ছেলে সন্তানের জন্ম দেয় ওই কিশোরী।

চিকিৎসকরা জানান, মা ও সন্তান দু’জনই ভালো আছেন। প্রয়োজনীয় সব ধরনের সেবা দেওয়া হচ্ছে তাদেরকে। পুলিশ জানায়, শিশুটির পিতৃ পরিচয় নিশ্চিত হতে আদালতের নির্দেশনা পেলে ডিএনএ টেস্ট পরীক্ষা করা হবে। মেয়েটির বাবা ও মা জানায়, সদ্য জন্ম নেওয়া সন্তানের পিতৃ পরিচয় নিয়ে শঙ্কিত তারা। কি করবেন তারা বুঝতে পারছেন না। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এখনও জেলহাজতে আছে। মামলা তুলে নিতে তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।

এর আগে ধর্ষণের শিকার হওয়ার পর বিষয়টি অঙ্গভঙ্গির মাধ্যমে জানায় ওই কিশোরী। পরে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়। এ ঘটনায় শামীম মিয়াসহ নূর আলম নামে আরেকজনকে আসামি করে ২ অক্টোবর বিজয়নগর থানায় মামলা দায়ের করেন মেয়েটির পিতা। নূর আলম মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ কাজে সহায়তা করে বলে মামলায় অভিযোগ করা হয়। কিশোরীর মা জানান, এক আত্মীয়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে লোকজন ছিল কম। ওই সুযোগে চাচাতো ভাই নূর আলমের সহযোগিতায় শামীম তার মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ ঘটনার পর বমি করলে ও অন্যান্য শারীরিক অসুস্থতা দেখা দিলে বিষয়টি জানার চেষ্টা করা হয়। প্রথমে বড় বোনের কাছে ইশারায় ঘটনাটি বলে। পরে গ্রামের লোকজনকে জানানো হলে এ নিয়ে সালিস বৈঠক হয়। সেখানে শামীমকে শনাক্ত করে তার মেয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর