,

দেহ ব্যবসায় আলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে নিয়মিত হন আলিয়া ভাট। সে বছর বক্স অফিসে সাফল্যও পান তিনি। এরপর টু স্টেটস, ডিয়ার জিন্দেগী, হাইওয়ে’র মত ছবি করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও একটি ছবি। সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করছেন তিনি।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামাথিপুরা অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী কর্ত্রী গাঙ্গুবাই।

আর আলিয়াকে দেখা যাবে এই গাঙ্গুবাঈ কাথেওয়ালির চরিত্রে। চরিত্রের প্রয়োজনে আলাদা করে কাথিয়াওয়াড়ি ভাষার উপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।আলিয়া ভাট ট্যুইট করে জানান, ২০২০ সালের ১১ সেপ্টেম্বরই মুক্তি পাবে এই ছবি।

ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। সেই খবর শেয়ার করলেন স্বয়ং আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘দেখুন এবছর স্যান্টা আমাকে কী দিলেন!’

তার এ ঘোষণায় এই ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে দর্শকের বাড়তি আগ্রহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর