,

ইভিএম নিয়ে বদিউল আলম উক্তি করার উপযুক্ত নন : সিইসি

news-image

বরিশাল প্রতিনিধি : সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার ইভিএম নিয়ে উক্তি করার উপযুক্ত নন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তিনি বলেন, যদি নির্বাচন কর্মকর্তারা ইভিএম নিয়ে অভিযোগ করেন তাহলে তা খতিয়ে দেখা হবে। সিইসি বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে। নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন। আমরা সেই পরিবেশ সৃষ্টি করি। ব্যক্তিগত সফরে ২৬ ডিসেম্বর পটুয়াখালীর বাউফলে যান সিইসি। শনিবার ঢাকায় ফেরার পথে বরিশালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন সিইসি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর