,

২ হাজার ১১০ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে সিটির প্রার্থীরা

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দুই হাজার ১১০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বাংলানিউজকে জানান, শনিবার পর্যন্ত মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৫৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ডিএসসিসি’র রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বাংলানিউজকে জানান, শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৯৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া শনিবার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এক জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত।

আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর