,

ওপেনিংয়ে নেমে মিরাজের ঝড়ো ফিফটি

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট থান্ডার্সের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরের ২৪তম ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলেন খুলনা টাইগার্সের ওপেনার মিরাজ।

সিলেটের বিপক্ষে ১৫৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনীতে ১২.২ ওভার খেলে ১১৫ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই বিপিএল চলতি আসরে প্রথম ফিফটি তুলে নেন মিরাজ। ৩১ বলে ফিফটি পূর্ণ করেন এ ওপেনার।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে সিলেট থান্ডার্স। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও রুবেল মিয়া। ২৪ বলে ৩৭ রান করে ফেরেন ফ্লেচার।

দ্বিতীয় উইকেটে জনসন চালর্সের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন রুবেল মিয়া। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সিলেট।

একের পর এক ছক্কা হাঁকিয়ে দলের স্কোর বাড়াতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চার্লস। তার আগে ১২ বলে দুই ছক্কায় ১৭ রান করেন সিলেটের এ ক্যারিবীয়ান। ওপেনিংয়ে নেমে স্লথমোশনে ব্যাটিং করা রুবেল মিয়া সাজঘরে ফেরার আগে ৪৪ বলে মাত্র ৩৯ রান করেন। শূন্য রানে ফেরেন মোহাম্মদ মিঠুন।

শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও শেরফেন রাদারফোর্ডের গড়া ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় সিলেট। ১৮ বলে ২৩ রান করেন মোসাদ্দেক আর ২০ বলে ২৬ রান করেন রাদারফোর্ড।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার্স: ২০ ওভারে ১৫৭/৪ (রুবেল ৩৯, ফ্লেচার ৩৭, রাদারফোর্ড ২৬*, মোসাদ্দেক ২৩*; শহিদুল ২/২৬, ফ্রাঙ্কলিংক ২/৫৮)।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের