,

ঠাণ্ডায় সাতক্ষীরা উপকূলে সাতজনের মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার উপকূলে তীব্র শীতে সাতজনের মৃত্যু হয়েছে। শ্যামনগর উপজেলার উপকূলবর্তী এলাকা কৈখালী এলাকায় শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ সাতজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, কৈখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আহম্মদের স্ত্রী জরিনা (৭০), ৪নং ওয়ার্ডের মৃত এছেম গাজীর ছেলে খয়রাত গাজী (৭৫), একই এলাকার আব্দুল গাজী (৭০), ৩নং ওয়ার্ডের মৃত ওমর গাজীর ছেলে লুৎফর গাজী (৭০), ২নং ওয়ার্ডের মৃত বক্স গাজীর ছেলে রউফ গাজী (৯০), একই গ্রামের হামিদ গাজী (৭৬) এবং ৬নং ওয়ার্ডের বিনয় কুমার মন্ডলের স্ত্রী ভাদ্র বালা মন্ডল (৪৫)।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, তীব্র শীতের কারণে শুক্রবার দুপুরের পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কৈখালী ইউনিয়নের সাতজনের মৃত্যু হয়েছে। উপকূলবর্তী আমার ইউনিয়নটি ভরতের সীমান্তবর্তী। এক পাশে ভারতের সীমান্ত নদী কালুন্দী। এ নদীর বেড়িবাঁধের উপর দুই হাজার পরিবার বসবাস করে। নিজস্ব অর্থায়নে ২শ কম্বল বিতরণ করেছি। সরকারিভাবে দেয়া হয়েছে ৪৬০টি কম্বল।

ঘটনার বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এম কামরুজ্জামান বলেন, শীতের কারণে মারা গেছে এমন তথ্য আমার কাছে নেই। তবে বার্ধক্যজনিত কারণে এসব মানুষগুলো মারা যেতে পারে। তারা বয়স্ক মানুষ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা