,

ফারিয়ার ‘বিশেষ মানুষ’

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। প্রেম করছেন তিনি বা বিয়েও করেছেন। এমন গুঞ্জন মিডিয়া পাড়ায় চর্চিত হচ্ছে বহুদিন ধরেই। কিন্তু নুসরাত ফারিয়ার প্রেমিক পুরুষ কে? এমন প্রশ্নের উত্তর জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই।

গত বছর ফারিয়া বলেছিলেন অডি তার স্বপ্নের গাড়ি। এটা কেনার পরই বিয়ে করবেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু বিয়ের খবর আর দেয়নি এ নায়িকা। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একজনের সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত ফারিয়া জন্মদিনের উইশ করেছেন। সেটা নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা। অনেকেই বলছেন যাকে নিয়ে পোস্ট করেছেন তিনিই ফারিয়ার ‘বিশেষ মানুষ’ বা প্রেমিক।

ছেলেটির নাম মি. রাশেদক। ছবির ক্যাপশনে ফারিয়া লেখেন সব দিক থেকেই তুমি আমার কাছে যতটা স্পেশাল, তোমার জন্মদিন ততটাই স্পেশাল হোক।

অভিনেত্রীর পোস্টের পর ‘বিশেষ মানুষ’কে নিয়ে অনেক জল্পনা চললেও তেমন কিছু খোলাসা করে বলতে চাননি ফারিয়া। জানিয়েছেন, ‘রাশেদের সঙ্গে ছয় বছর আগে পরিচয়। সে করপোরেট জব করে। আমাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এর বেশি কিছু এখনই জানানোর নেই।’

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী