,

রংপুরে ইয়াবাসহ নারী ইউপি সদস্য আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ জনতা বেগম নামে এক ইউপি সদস্য ও তার শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের ছ’মিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জনতা বেগম রানীপুকুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। তিনি রামচন্দ্রপুর গ্রামের মৃত সামসুল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান নিয়ে অটোযোগে জনতা বেগম রানীপুকুর যাচ্ছেন। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে অটোর পিছু নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে একটি দল। অটোটি রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের এরশাদমোড় ছ’মিল এলাকায় পৌঁছালে জনতা বেগম ও তার শাশুড়িকে আটক করে পুলিশ। এ সময় তল্লাশি করে জনতা বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা বলেন, বিষয়টি আমি এখন সঠিক বলতে পারছি না। তবে কোনও অনৈতিক কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে দায়ভার তার নিজের।মিঠাপুকুর থানার পুলিশের ওসি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর