,

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস

news-image

তৌহিদ রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম উপলক্ষ্যে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মজলিশপুর মৈন্দ কৃষি জমিতে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে বলে আশাবাদ ব্যক্ত করছে কৃষি বিভাগ। কার্যক্রমের আওতায় ৬০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ধানের চারা রোপণ করা হবে।

মাঠ দিবস শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক ডক্টর মোঃ আব্দুল মুঈদ প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষানীগনসহ সূধীজন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর