,

জাতীয় পার্টির নবম কাউন্সিল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) নবম কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সম্মেলন স্থলের আশেপাশে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এবার পার্টির শীর্ষ দুটি পদে কোনো পরিবর্তন আসছে না। জিএম কাদের চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গা মহাসচিব পদেই থাকছেন বলে জানা গেছে।

এ ছাড়া দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের জন্য ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ তৈরি করছে জাপা। বিলুপ্ত হচ্ছে সিনিয়র কো-চেয়ারম্যান পদটি। এ ছাড়া কো-চেয়ারম্যান পদ বেড়ে হচ্ছে পাঁচটি, যাতে নিযুক্ত হবেন নানা কারণে দূরে থাকা সিনিয়র নেতারা।

গতকাল শুক্রবার দুপুরে পার্টির প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠক শেষে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, বর্তমানে সিনিয়র কো-চেয়ারম্যান পদে থাকা রওশন এরশাদের নতুন পদের নাম হবে চিফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষক। জাপার কাউন্সিলে পদটি অনুমোদন করিয়ে নেওয়া হবে।

রাঙ্গা জানান, দলে রওশনের সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভা, সবখানেই ওনার এই সর্বোচ্চ সম্মান থাকবে।

চেয়ারম্যান আর চিফ প্যাট্রন পদের মধ্যে মর্যাদার ভারসাম্য কীভাবে হবে জানতে চাইলে রাঙ্গা বলেন, দলের সব ক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে, এটি চেয়ারম্যান বলেছেন। দলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে চেয়ারম্যানের কাছেই। যত মিটিং হবে, তিনি প্রিসাইড করবেন।

জাপা নেতৃবৃন্দের ভাষ্য, দেশে বর্তমানে বিরোধী দলের যে সংকট চলছে তা কাজে লাগিয়ে বিরোধী দলের জায়গায় অবস্থান পাকাপোক্ত করতে চায় দলটি।

২০১৬ সালে অষ্টম সম্মেলনে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করে তাতে পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাই জিএম কাদেরকে বসান। পরে ক্ষুব্ধ স্ত্রী রওশনের জন্য এরশাদ সিনিয়র কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করেন।

গত মে মাসে জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর চার দিন পর চেয়ারম্যানের দায়িত্ব নেন জিএম কাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর