,

বিএনপির মনোনয়ন পেলেন ইশরাক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন এবং উত্তরের সিদ্ধান্ত শনিবার জানানো হবে।

শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদেরকে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, যেহেতু দক্ষিণে আমাদের অন্য কোনো প্রার্থী নেই, সে কারণে ইশরাক হোসেনকে আমাদের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। আর উত্তরের সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।

তিনি বলেন, যারা প্রার্থী হতে চান তাদের দলের মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবেন। সেখানে যাছাই-বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি, আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আর কাউন্সিলরদের প্রক্রিয়াতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি দেখবে। এ বিষয়ে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তারাই এই প্রক্রিয়া চূড়ান্ত করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর