,

২০ দল সমর্থন দেবে বিএনপির মেয়র প্রার্থীদের

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনীত মেয়র প্রার্থীদের পূর্ণ সমর্থন দেবে ২০ দলীয় জোট।

শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

সন্ধ্যা সাড়ে ৫টা থেকে দুই ঘণ্টার এই বৈঠক হয়। তবে বৈঠকে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি ছিলেন না। এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, তারা ঢাকার বাইরে আছেন।

২০ দলের সমন্বয়ক আরও বলেন, ৩০ ডিসেম্বর জোর-জবরদস্তি করে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করা হয়। ফলে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার বলে জনগণ মনে করে না। এই দিবসটির বর্ষপূর্তি উপলক্ষে ওই দিন ২০ দল ঢাকায় একটি আলোচনা সভা করবে।

তিনি বলেন, সভায় সম্প্রতি ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে কয়েকদিন আগে দৈনিক সংগ্রাম অফিসে হামলা ও সম্পাদক আবুল আসাদের ওপর নির্যাতনের নিন্দা জানানো হয়।

নজরুল ইসলাম বলেন, ২০ দলীয় জোট ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। এ উপলক্ষে ২০ দলীয় জোট একটি উপ-কমিটি করেছে। এই কমিটি প্রস্তাব করবে যে ২০ দলীয় জোট কী কী কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, সম্প্রতি ভারতের জাতীয় নাগরিকপঞ্জি নামে নতুন আইন প্রণয়নের মাধ্যমে যুগ যুগ ধরে বসবাসরত নাগরিকদের নিরাপত্তা ও জান-মাল অনিরাপদ করে তুলেছে। গণতান্ত্রিক বিশ্ব এবং জাতিসংঘ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ভারতে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে এ আন্দোলনে বহু মানুষ হতাহত হয়েছে। এই আইন ভারতের সংসদে প্রণয়নের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বাংলাদেশ, বিএনপি এবং খালেদা জিয়া সম্পর্কে সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছে ২০ দলীয় জোট। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- এলডিপির একাংশের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, অপর অংশের সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) মাওলানা আবদুর রকিব, জাগপার একাংশের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান মাহমুদ খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা