,

সিটি নির্বাচনে আওয়ামী লী‌গের মনোনয়ন চান ২০ জন

news-image

‌নিজস্ব প্র‌তি‌বেদক : ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২০ জন। এরমধ্যে উত্তর সি‌টি ক‌র্পো‌রেশ‌নে ১২টি এবং দ‌ক্ষি‌ণে ৮টি ফরম বিতরণ ক‌রে‌ছে দল‌ছি।

গত বুধবার সকাল ১০টা থে‌কে ধানম‌ন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে ক্ষমতাসীন দল। শুক্রবার বিকাল ৫টায় শেষ হয় বিতরণ ও জমাদান কার্যক্রম।

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশনে ম‌নোনয়ন ফরম কি‌নে‌ছেন বর্তমান মেয়র আ‌তিকুল ইসলাম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাষানটেক থানা আওয়ামী লীগের সহ সভাপ‌তি ইয়াদ আলী ফকির, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. জামাল ভূইয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপ‌তি মো. কুতুবউদ্দিন, আওয়ামী লীগের গ্রীস শাখার সহ-সভাপতি মো. ইদ্রিস আলী মোল্লা, যুব লী‌গের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দি মাহমুদ, আওয়ামী লী‌গের সা‌বেক ধর্ম বিষয়ক উপ ক‌মি‌টির সদস্য জেরিন সুলতানা কান্তা, আওয়ামী লীগ সমর্থক হে‌লেন জাহাঙ্গীর, আদম তমিজি হক, যুবলীগ নেতা খায়রুল মজিদ, যুবলীগ সম্পাদক, যুব ম‌হিলা লী‌গ নেত্রী মি‌সেস রেহানা ফরহাদ।

এ‌দি‌কে ঢাকা দ‌ক্ষিন সি‌টি ক‌র্পো‌রেশনে ম‌নোনয়ন ফরম কি‌নে‌ছেন বর্তমান মেয়র সাঈদ খোকন, আওয়ামী লী‌গের আইন সস্পাদক অ্যাড‌ভো‌কেট ন‌জিবুল্লাহ হিরু, ঢাকা ১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা ৭ আস‌নের সাংসদ হাজী সে‌লিম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখার উপ‌দেষ্টা মো. নাজমুল হক, মু‌ক্তি‌যোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউ‌ন্সিলের সা‌বেক মহাস‌চিব মু‌ক্তি‌যোদ্ধা এমএ র‌শিদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপ‌তি আশরাফ হোসেন সিদ্দিকী, সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত।

আওয়ামী লীগ সভাপ‌তির কার্যাল‌য়ের পুরনো ভব‌নে উত্তর ও দক্ষিণ সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও কাউন্সিলর প্রার্থী‌দের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হ‌য়।

উল্লেখ্য, কাউন্সিলর প‌দে মনোনয়ন ফরম ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটিতে কাউন্সিলর সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। আর দ‌ক্ষি‌ণে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা