,

চেলসির লজ্জার হার

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের অঘটনের শিকার হয়েছে জায়ান্ট চেলসি। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে দুর্বল দল সাউদাম্পটনের কাছে ০-২ হেরে গেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই যেন নিজেদের ছায়া হয়ে খেলতে থাকে চেলসি। প্রথমার্ধেই লিড নিয়ে নেয় অতিথিরা। ৩১তম মিনিটে প্রায় ৩০ গজ দূরে বল পেয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোনোকুনি শটে লক্ষ্যভেদ করেন আইরিশ ফুটবলার মাইকেল ওবাফেমি।

পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায় দ্য ব্লুজ। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে তারা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতা ও প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

৭৩ মিনিটে দলীয় আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে সাউদাম্পটন। দলের জয়সূচক গোলটি করেন নাথান রেডমন্ড।

চলতি মৌসুমে চেলসির সপ্তম হার এটি। আর ঘরের মাঠে শেষ চার ম্যাচের তিনটিতেই হারলো তারা। ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে চেলসি। ১৪ নম্বরে উঠে এলো সাউদাম্পটন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর