,

নাসিরনগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪৯ তম জাতীয় স্কুল -মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা স্কুল -মাদ্রাসা ও কারিগরি সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় ১৯টি উচ্চ বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সুপার মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,অধ্যক্ষ ইলিয়াছ মিয়া, প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান,সুপার মাওলানা আবু বক্কর ভুইয়া,প্রধান শিক্ষক সঞ্জিব কুমার দেব প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষকসহ গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা