,

ভারতকে দিয়ে বাংলাদেশকে ডাম্পিং স্টেশন বানাতে চায় সরকার : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : ‘ভারত বিতর্কিত নাগরিকত্ব বিল পাস করে বাংলাদেশকে ডাম্পিং স্টেশন বানাতে চায়। যেভাবে মিয়ানমার থেকে ১১ লাখ রোহিঙ্গা এসে বাংলাদেশ-কে অনিশ্চয়তার মাঝে ফেলেছে। আওয়ামী লীগও ভারতকে খুশি করতে সবসময় প্রস্তুত।’

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ড বানাতে সরকার ভারতকে সহযোগিতা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করে না। তারা ভারতকে খুশি করতে সবসময় প্রস্তুত। তিনি বলেন, ‘ভারত বিতর্কিত নাগরিকত্ব বিল পাস করে বাংলাদেশকে একটা ডাম্পিং স্টেশন বানাতে চায়। যেভাবে মিয়ানমার থেকে ১১ লাখ রোহিঙ্গা এসে বাংলাদেশকে অনিশ্চয়তার মাঝে ফেলেছে।’

ফখরুল বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাম্প্রতিক বক্তব্যে সমর্থন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ দেশের আপামর জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন বাংলাদেশের বাস্তবতায় এটা কি অসত্য? আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ওবায়দুল কাদের, ভারতরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বিএনপি ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন, বৈষম্যমূলক, ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী এবং তা দুদেশের (আওয়ামী লীগ ও বিজেপি) অভ্যন্তরীণ রাজনীতিতে সংকীর্ণ সুবিধা লাভের ঘৃণ্য কৌশলমাত্র।’

বিএনপি মহাসচিব বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্র বক্তব্য মেনে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বীকার করে নিয়েছেন যে, ৭১-পরবর্তী শেখ মুজিবুর রহমানের সরকার ও বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকারের সময়ে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তিনি বলেন, ওবায়দুল কাদেরের কথায় দেশের মানুষ এটা বুঝতে পারছে যে, আওয়ামী লীগের কাছে দেশের জনগণের স্বার্থ নয়, ক্ষমতাই বড়। তারা যেকোনো উপায়ে ক্ষমতায় থাকতে বিদেশি প্রভুদের খুশি করতে সদা প্রস্তুত।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘ওবায়দুল কাদের অমিত শাহ্র বক্তব্য সমর্থন করে ভারতের তোষামোদি করেছেন, তাদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। একই সঙ্গে দেশটির বিদেশবিষয়ক মুখপাত্র রবীশ কুমারের বর্ধিত দায়িত্ব পালন করেছেন।’ তিনি ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে সামনের দিনে আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মঈন খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা