,

পাকিস্তান সফরই অনিশ্চিত!

news-image

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল, বোর্ডের বিভিন্ন কর্মকর্তা সাংবাদিকদের কাছে বিবৃতি দিচ্ছিলেন, এবার সেই বিষয়টি পরিস্কার করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের স্পষ্ট করে তিনি বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও টেস্টে খেলবে না বাংলাদেশ।

এর পাশাপাশি নতুন এক তথ্য দিলেন বিসিবি সভাপতি। টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চিত হয়ে গেছে। ক্ষুদ্র ফরম্যাটের সিরিজ হবে কিনা তা নির্ভর করছে ক্রিকেটারদের ওপর! সাংবাদিকদের প্রশ্নের জবাব পাপন বলেন, ‘পাকিস্তানে আপাতত টেস্ট সিরিজ খেলতে যাবে না বাংলাদেশ। সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত ও পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে কারা যাবে না যাবে, কেমন দল হবে এবং আমরা যদি একটা মোটামুটি শক্তিশালী দল গড়তে পারি তবেই টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রশ্ন।’

এর কারণ হিসেবে কি পাকিস্তানের নিরাপত্তাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আরও বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমরা সব খোঁজ খবর নিয়েছি। পাকিস্তানের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নারী দল গিয়েছে, ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল খেলে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কেউ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেনি। তবে সমস্যা অন্য জায়গায়। কোচিং স্টাফদের বড় অংশ না করে দিয়েছে। আর যারা যাবে কেউ লম্বা সময় ধরে পাকিস্তান থাকতে চাচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর