,

রংপুরে হৃদরোগে কয়েদি-হাজতির মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক কয়েদিসহ এক হাজতির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ১ বছরে সাজাপ্রাপ্ত কয়েদি অপরজন মারামারি ও মাদক মামলার বিচারাধীন হাজতি ছিল বলে জানা গেছে। দুজনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
টাঙ্গাইলের শহিদুল হক লাল মিয়া (৫৫) গত বুধবার রাত ১০টার দিকে ও লালমনিরহাটের আব্দুল লতিব মিয়া (৬৫) একই দিন সকাল ৭টার দিকে মারা যায়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন জানান, এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি শহিদুল হক সোনালী ব্যাংকের চেক জারিয়াতি মামলায় গত নভেম্বর মাসে রংপুর কারাগারে আসে। বুধবার হৃদরোগে আক্রান্ত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।

অপরদিকে মঙ্গলবার মারামারি ও মাদক মামলার হাজতি আব্দুল লতিফ ম-ল ডায়রিয়া ও হৃদরোগে আক্রান্ত হলে তাকে লালমনিরহাট কারাগার থেকে রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনিও মারা যান। মৃতদের লাশ নিয়ম মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর