,

ডিপজলের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রেসি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মনোয়ার হোসেন ডিপজল ও মৃদুলা আহমেদ রেসি। ‘এক জবান’, ‘বাজারের কুলি’সহ মোট ১৩টি চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা। একটা সময় তাদের ঘিরে চলচ্চিত্র পাড়ায় রটে প্রেমের গুঞ্জন। শোনা যেতো, তারা নাকি চুটিয়ে প্রেম করেছেন। প্রেমের বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

রেসি বলেন, ‘একসঙ্গে অনেকগুলো ছবি করায় তার (ডিপজল) সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই বন্ধুত্বটা আজও অটুট আছে।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র পাড়ায় হিট জুটিদের নিয়ে সবসময়ই প্রেমের গুঞ্জন ছিল। ভালোবাসা অনেক রকম থাকে, প্রেম নয়। মা-বাবা, ভাই-বোনদের মধ্যে আমার যেরকম ভালোবাসা থাকে, তেমনই সহশিল্পীদের মধ্যেও ভালোবাসা থাকে। আমাদের মধ্যে যে সম্পর্ক এটা আমাদের পরিবারের সবাই জানে। মানুষের এই কথাগুলো আমরা উপভোগ করি।’

এদিকে, রেসি বর্তমানে ডিপজলের বাড়িতে ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের শুটিং করছেন। এটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।

উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন মৃদুলা আহমেদ রেসি। ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৫টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তার অভিনীত চলচ্চিত্র বন্ধন বিশ্বাসের ‘শূন্য’। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর