,

ফিলিপাইনে টাইফুন ফ্যানফোনের আঘাতে নিহত ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার আঘাত হানা টাইফুনে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দুযোর্গ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ফিলিপাইনজুড়ে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) বাতাসের সঙ্গে টাইফুন ফ্যানফোনের আঘাতে ঘরের ছাদ উড়ে যায়, বৈদ্যুতিক পোস্টগুলো ভেঙে পড়ে। খবর এএফপির।

বেশ কিছু এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বৃহস্পতিবার সকালেও ক্ষতির সম্পূর্ণ পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি।

অনেক এলাকায় ফেরিসহ অন্য পরিষেবা স্থগিত করা হয়েছে, তা এখনও পুরোপুরি সচল হয়নি।

দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা দেশটির কেন্দ্রীয় তৃতীয় ভিসায়াস এলাকায় অন্তত ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া টাইফুন ফ্যানফোন কালিবোর এলাকায় অবস্থিত বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগে আটকেপড়া কোরিয়ায় পর্যটক জঙ্গ বাইং জুন ইনস্টাগ্রামে জানান, টাইফুনের আঘাতে এলাকাটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাছপালা পড়ে রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে আছে। সেগুলো সরিয়ে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সেখানে অনেক যাত্রী আটকা পড়ে হতাশা প্রকাশ করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর