,

রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের যৌথ নৌমহড়া ভারত মহাসাগরে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে রাশিয়া ও চীনের সঙ্গে নৌবাহিনী শিগগিরই যৌথ সামরিক মহড়া চালাবে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বুধবার এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

ভারত মহাসাগর ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এই নৌমহড়ার আয়োজন করা হয়েছে।

জেনারেল শেকারচি বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরও বলেন, ভারত মহাসাগরের উত্তর অংশে এবং ওমান সাগরে শুক্রবার থেকে চার দিনব্যাপী এ নৌমহড়া চলবে।

আসন্ন এ মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, বিশ্ববাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের বহুদেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। কাজেই এখানকার নিরাপত্তা রক্ষা করার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়কে এ মহড়া আয়োজনের আরেকটি লক্ষ্য বলে বর্ণনা করেন জেনারেল শেকারচি। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলা ও জলদস্যুদের দমন করা হবে এই মহড়ার তৃতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর