,

রংপুরে নারী পুলিশের আঞ্চলিক সমন্বয় সভা ও প্রশিক্ষণ কর্মশালা

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি শেহেলা পারভীন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার ও রংপুর রেঞ্জ এবং মেট্রোপলিটন কো-অর্ডিনেশন কমিটির সভাপতি শামিমা পারভীন,রংপুর আরআরএফের অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ লিজা বেগম, পুলিশের ঢাকা রেঞ্জের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাওন শায়লা, রংপুর পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রেজানুর বেগমসহ রংপুর মেট্রোপলিটন, রংপুর জেলা, কুড়িগ্রাম,লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর ও রংপুর আরআরএফের নারী পুলিশ সদস্যরা কর্মশালায় অংশগ্রহন করেন।

গভায় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের পরিবর্তিত অপরাধ মোকাবেলায় তৎপরতা বৃদ্ধি, নারীর উন্নয়ন ও নের্তৃত্ব প্রদানের যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে ২০০৮ সালের ২১ শে নভেম্বর বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওর্য়াক গঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় নারী পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করতে শৃঙ্খলা, মাঠ পর্যায়ে কাজের চ্যালেঞ্জ মোকাবেলা, আইসিটি বিষয়ক প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে কাজের চ্যালেঞ্জ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর