,

রংপুরে হারানোর ছয়মাস পরেই স্বজনদের ফিরে পেলেন বুদ্ধিপ্রতিবন্ধী রেশমী

news-image

রংপুর ব্যুরো : বুদ্ধিপ্রতিবন্ধী রেশমী এখন স্বজনদের কাছে। হারিয়ে যাওয়ার প্রায় ছয় মাস পর স্বজনদেরকে কাছে পেল সে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল শ্যামপুর গ্রামে। রংপুরের বদরগঞ্জের হাসিনা নগরে গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থায় রেশমী তার আপন ছোটভাইকে পেলে আনন্দের কান্নায় ভেঙে পড়ে। আজ বুধবার দুুপুরে তাকে স্বজনদের কাছে তুলে দেন গ্লোরী সংস্থার কর্মীরা।

রেশমীর ভাই সুনীল চন্দ্র রায় জানান, প্রায় ছয় মাস আগে রেশমী রানী রায় হারিয়ে যায় ঢাকার সাভার এলাকা থেকে। তখন ছোট ভাই সুনীলের বাসায় থাকতো রেশমী। বুদ্ধিপ্রতিবন্ধী রেশমী সকালে করে প্রতিদিন বাইরে হাটাহাটি করতো। একদিন হাটাহাটি করতে গিয়ে রেশমী আর ফিরে আসেনি।

গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মারুফ কেইন জানান, চলতি বছরের জুলাই মাসে রেশমীকে রংপুরের বদরগঞ্জের খোলাহাটি বাসস্টান্ডে রাস্তায় মানসিক ভারসাম্যহীন মূমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। তখন থেকে রেশমী তাদের সেবা যত্ন ছিল। ধিরে ধিরে সে একটু একটু কথা বলতে শুরু করে। এক সময় সে অস্পষ্ট ঠিকানা বলে। সেই অস্পষ্ট সূত্র ধরে সংস্থার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টায় রেশমীকে ফিরে পায় তার স্বজনরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর