,

বাঞ্ছারামপুরে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ২ ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা

news-image

মো. আবু রায়হান চৌধুরী, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ২ ফার্মেসি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (২৪) শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় উপজেলার মরিচাকান্দি বাজারে অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা অপরাধে মায়ের দোয়া ও সোনিয়া নামের এ দুই ফার্মেসির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) নাফিজা নাজ নীরা। এসময় মায়ের দোয়া ফার্মেসির মালিক ফাজিল মিয়ার কাছ থেকে নগদ ৮ হাজার ও সোনিয়া ফার্মেসির মালিক মোজাম্মেল হকের কাছ থেকে নগদ ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা বলেন, উপজেলার মরিচাকান্দি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা এবং ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধ ব্যবসা করার অপরাধে ২টি ফার্মেসি মায়ের দোয়াকে ৮হাজার টাকা ও সোনিয়া ফার্মেসিকে নগদ ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এবং যে সকল ফার্মেসি লাইসেন্স বিহীন তাদেরকে অতিদ্রুত লাইসেন্স করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর