,

ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ইউপি সদস্য আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ কাকলী আক্তার (৩৫) নামে এক মহিলা ইউপি সদস্যকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কাকলী আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরীফুল ইসলাম জানান, কাকলী ইয়াবা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিলেন। এ সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় অটোরিকশাসহ তাকে আটক করি। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ৮৯৯ পিস ইয়াবা জব্দ করা করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর