,

ব্রাজিলের প্রেসিডেন্ট বাথরুমে পা ফস্কে ‘স্মৃতি হারালেন’!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের আলভোরাদা প্যালেসের বাথরুমে পা ফস্কে পড়ে গিয়ে সাময়িকভাবে স্মৃতি হারিয়ে ফেলেছেন ব্রাজিলের ৬৪ বছরের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এরপর থেকে তিনি কিছুই মনে করতে পারছিলেন না।

বুধবার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নিজ বাসভবন আলভোরাদা প্যালেসের বাথরুমে পা ফস্কে পড়ে আহত হন তিনি। এ ঘটনার পর তাকে উদ্ধার করে ব্রাসিলিয়ার সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে তিনি এক রাত কাটান।

বাথরুমে পা ফস্কে পড়ে তার ‌স্মৃতিভ্রংশ হয়েছিলো বলে জানান বলসোনারো। পরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তার কিছু কিছু ঘটনার কথা মনে পড়ে যায়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তার ওপর ছুরি হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চারটি অপারেশন করতে হয় বলসোনারোর। এ মাসের গোড়ার দিকেও তিনি জানিয়েছিলেন যে, তার ত্বকের ক্যানসারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর