,

আতিকুল, তাপস ও হাজী সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌকা প্রতীকের হ‌য়ে লড়‌তে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লী‌গের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা তিনটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন ।

বেলা তিনটার দিকে মেয়র আতিকুলের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন। আর বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী এবং বঙ্গবন্ধু একা‌ডেমির সভাপ‌তি মো. নাজমুল হক। এর মধ্যে উত্তরে মনোনয়ন চান শহীদুল্লাহ ওসমানী।

আজ থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। বিদ্যমান ভোটার তালিকায় ভোট নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ইভিএমের পাহারায় দু’জন করে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। আর ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

জানা গেছে, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ চল‌বে আগামী ২৭ ডি‌সেম্বর পর্যন্ত। প্রতি‌দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই ফরম বিতরণ চলবে। রাজধানী ধানমণ্ডি‌তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা