,

৮৯টি ভারতীয় মোবাইলসহ ব্রাহ্মণবাড়িয়ায় আটক ২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১২ লাখ টাকা মূল্যের ৮৯টি ভারতীয় মোবাইল সেটসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটকরা হল, জেলার আখাউড়া উপজেলার কালিকাপুর এলাকার উদন মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) ও একই এলাকার বীরচন্দ্রপুরের খোকন মিয়ার ছেলে আতিকুল ইসলাম পায়েল (২০)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হক বার্তা২৪.কমকে জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইল সেট ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ভাদুঘর এলাকায় অভিযান চালায়। এসময় পৌর বাস টার্মিনাল এলাকা থেকে ১২ লাখ টাকা মূল্যের ৮৯টি ভারতীয় মোবাইল সেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর