বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য যে উপায়ে অর্থ আয় করেন দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয়ের বাইরেও অন্য উপায়ে অর্থ আয় করেন তিনি। এই উপায়ে অধিক আয়ও আসে দীপিকার। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে এ তথ্য।

ওই খবরে বলা হয়, বলিউডের আলোচিত সেলিব্রিটিদের মধ্যে অন্যতম দীপিকা দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে প্রকাশ হওয়া ফোর্বসের সেরা ১০ ধনী বলিউড সেলিব্রিটির তালিকায় তিনি স্থান পেয়েছেন। সেখান থেকে জানা গেছে, তার চলতি বছরের আয় প্রায় ৪৮ কোটি রুপি।

তবে এই অর্থ দীপিকা শুধু ছবিতে নয় অন্য উপায়ে কামিয়েছেন। ব্যবসা বাণিজ্য করে একটি মোটা অর্থ রোজগার করেন দীপিকা। কিছুদিন আগেই এ অভিনেত্রী ইলেকট্রিক ট্যাক্সির ব্যবসায় ভারতীয় মূল্যে প্রায় ১২ কোটি রুপি বিনিয়োগ করেছেন।

এর আগেও প্রযুক্তি ও খাদ্য বিষয়ক ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছিলেন দীপিকা।

এছাড়া মন্ত্রা, তানিষ্ক, টেটলি গ্রিন টি, লরিয়েলের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ২০১৮ সালের নভেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের বিয়ে হয়েছে। এরপর এই এক বছর ধরে তিনি কোনো সিনেমায় অভিনয় করেননি।

সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘ছপক’। এটিই তার বিয়ের পরবর্তী সিনেমা। ফোর্বসের প্রকাশিত সেরা ১০ বলিউড সেলিব্রিটির তালিকায় দীপিকা চতুর্থ নম্বরে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন আলিয়া ভাট। আর সপ্তম স্থানে রয়েছেন রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান