,

নানক ও শাজাহান তর্কে জড়ালেন, প্রধানমন্ত্রী যা বললেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রথম প্রেসিডিয়াম বৈঠকে দলের কার্যনির্বাহী কমিটিতে এক নেতাকে রাখা হবে কিনা প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাকের এমন প্রস্তাবে তর্কে জড়ালেন নানক ও শাজাহান খান।

এসময় দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনকে থামিয়ে দেন। বলেন, এসব নামের প্রস্তাব কেন আনেন? এসব করবেন না। কারও তদবির মানা হবে না। এবার নারী নেত্রীর সংখ্যা বাড়ছে। বৈঠকের উপস্থিত একাধিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে এ ঘটনা ঘটে।

এদিকে গত রাতে প্রেসিডিয়ামের সভা শেষে গণভবনের মূল ফটকের সামনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বৈঠকে কমিটি গঠনের দায়িত্ব দলীয় সভানেত্রীকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে। তবে বাদবাকি কমিটিতে কারা আসছেন এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি তিনি।

কাদের আরো জানান, দল ও সরকারকে আলাদা করার আলোচনার মধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণের ভার প্রধানমন্ত্রীর ওপর অর্পিত হয়েছে। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর