,

মনোনয়ন ফরম নিচ্ছেন বিএনপি প্রার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিল পদে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ থেকে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয় থেকে (ভাসানী ভবন) মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকালও (২৬ ডিসেম্বর) ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর মোট ১১ টি ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা দশ হাজার টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করতে পারছেন।

ঢাকা মহানগর উত্তর ৯ নং ওয়ার্ড এর কাউন্সিল পদে ফরম সংগ্রহ করেছেন মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাজধানীর গাবতলি এলাকাকে আধুনিক ঢাকায় রুপান্তরিত করার জন্য কাজ করে যাবো। শিক্ষার মান বৃদ্ধির জন্য অগ্রণী ভূমিকা পালন করবো। তিনি বলেন, দল যেহেতু এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই নির্বাচনে মাধ্যমে সংগঠিত হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করবো।

ঢাকা মহানগর উত্তর ৯৬নং ওয়ার্ড এর মনোনয়ন ফরম ক্রয় করেছেন মো. আমজাদ হোসেন মোল্লা। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি দূরীকরণ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আগেও ছিলাম সমনেও থাকবো। আমি জিয়াউর রহমানের আদর্শ পালন করতে গিয়ে আন্তত দশবার জেল খেটেছি।

অপরদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের ২৬ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। ২৭ ডিসেম্বর ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর নীতি নীতিনির্ধারকরা যাচাই বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর