,

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৬.২

news-image

পঞ্চগড় প্রতিনিধি : চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বুধবার সকাল ৯ টায় সেখানে সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটাই এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় সমকালকে বলেন, সকালে সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই অবস্থাকে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।

এ দিকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে পুরো পঞ্চগড় জেলায়।

বুধবার সকাল ৯টা পর্যন্ত পঞ্চগড়ে ঘনকুয়াশায় ঢেকে ছিল আকাশ। এরপর সূর্যের মুখ দেখা যায়। ধীরে ধীরে কেটে যেতে থাকে কুয়াশা। সকাল ১০টর পর থেকে রোদের দেখা মেলে। তবে বাতাস থাকায় শীতের তীব্রতা কমেনি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের।

এর আগে মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ এর মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ এর মধ্যে অবস্থাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর