,

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

news-image

নিউজ ডেস্ক : প্রায় ৯ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে, ঘন কুয়াশার কারণে রাত ১২টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

তবে নৌরুটে এখনও কিছুটা কুয়াশা থাকায় ফেরি চলাচলে রয়েছে ধীরগতি। ফেরি বন্ধের কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে ৪ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থায় পদ্মার মাঝে নোঙর করে রাখা হয় কমপক্ষে ৫টি ফেরি। পরে সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে আসায় ফেরি চলাচল শুরু হয়েছে।

একই কথা জানা যায় বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ফেরি ঘাট সূত্রেও, কুয়াশার তীব্রতার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত ১১টার কিছু পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকাল ৮টার পর কুয়াশা কিছুটা কমে এলে ফেরি চলাচল শুরু হয়। তবে নৌরুটে কুয়াশা পুরোপুরি না কাটায় ফেরিগুলো ধীরগতিতে চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর